ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের যমুনা সেতু এলাকা থেকে রসুলপুর পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার জুড়ে যানবাহন ধীরগতিতে চলছে।

আজ শনিবার (৬ জুন) সকালে সেতুর ওপর ও আশপাশের এলাকায় বেশকয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ায় এ যানজটের সৃষ্টি হয়। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যানজটের কারণে অনেক যানবাহন ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে রয়েছে। বিশেষ করে দূরপাল্লার বাসের যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শরীফ জানান, অতিরিক্ত যানবাহনের চাপে ও সেতু ওপর গাড়ি বিকল হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনগুলো দ্রুত সরিয়ে নিতে কাজ চলছে। যান চলাচল স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *