মে মাসে রপ্তানি আয় কমল ৭ শতাংশ

তৈরি পোশাকের চালান কমে যাওয়ায় গত মে মাসে দেশের সামগ্রিক রপ্তানি আয় কমেছে। গত বছরের একই মাসের তুলনায় এ সময় রপ্তানি সাত শতাংশ কমে দাঁড়ায় চার দশমিক ৪০ বিলিয়ন ডলারে।

আজ বুধবার (৩ জুন) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্যমতে, গেল মে মাসে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় আট দশমিক ২৯ শতাংশ কমে দাঁড়ায় তিন দশমিক ৫৯ বিলিয়ন ডলারে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই থেকে মে পর্যন্ত) দেশের মোট রপ্তানি আয় দুই দশমিক ৫৫ শতাংশ কমে দাঁড়ায় ৪৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলারে। এই সময়ে তৈরি পোশাক রপ্তানি তিন দশমিক ৪১ শতাংশ কমে দাঁড়ায় ৩৫ দশমিক ৩১ বিলিয়ন ডলারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *