ব্রাজিলকে বিশ্বকাপ জেতার ফর্মুলা দিলেন দানি আলভেজ

ষষ্ঠ বিশ্বকাপের খোঁজে যুক্তরাষ্ট্রের বিমান ধরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দল। শিরোপার দৌঁড়ে কতটা এগিয়ে ব্রাজিল? সেলেসাওদের গত কয়েক বছর পারফরম্যান্স দেখে সেই প্রশ্নে তোলাই যায়। তবে, আনচেলত্তির অধীনে ভালো কিছুর আশাই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

সম্প্রতি একটি পডকাস্টে যোগ দিয়ে ব্রাজিলকে বিশ্বকাপ জিততে হলে কি করতে হবে, সেই পথ বাতলে দিয়েছেন দেশটির সাবেক ডিফেন্ডার দানি আলভেজ। তার মতে, বিশ্বকাপ জিততে হলে ব্রাজিলকে নেইমারের জন্য খেলতে হবে। দানি আলভেজ বলেন, ‘ব্রাজিল যদি বিশ্বকাপ জিততে চায়, তবে তাদের নেইমারের জন্য খেলতে হবে।’

২০২২ সালে কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা পেয়েছিল আর্জেন্টিনা। সেই বিশ্বকাপে আর্জেন্টিনা দলের শিরোমণি ছিলেন দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। তাকে ঘিরেই গড়ে ওঠেছিল আর্জেন্টিনার শিরোপার স্বপ্ন।

গুঞ্জন ছিল, ২০২২ সালে কাতার বিশ্বকাপই ছিল মেসির শেষ বিশ্বকাপ। যে কারনে তার হাতে বিশ্বকাপের ট্রফি দেখতে চেয়েছিলেন দলের বাকি সদস্যরা। একই অবস্থা নেইমারের ক্ষেত্রেও। গুঞ্জন আছে, এটাই নেইমারের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

মেসির সেই ঘটনা স্বরণ করিয়ে দিয়ে দানি আলভেজ বলেন,‘আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল ঠিক তখনই, যখন তারা বুঝতে পেরেছিল যে মেস হলেন মেসিই। আর তাদের তার জন্যই খেলতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *