খলিলুর রহমান যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন বৃহস্পতিবার

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি আগামী বৃহস্পতিবার (৪ জুন) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন।

মঙ্গলবার (২ জুন) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ইউএনজিএ সভাপতি নির্বাচনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছাবেন।

শায়রুল কবির খান বলেন, খলিলুর রহমান এক বছরের জন্য ইউএনজিএর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসকে পরাজিত করে ড. খলিলুর রহমান ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। এই নির্বাচনে মোট ১৯০টি ভোট পড়ে, যার মধ্যে বাংলাদেশ পেয়েছে ৯৯টি এবং সাইপ্রাস পেয়েছে ৯১টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *