ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

রাজধানীর ডেমরা বাঁশেরপুল এলাকায় একটি স্টিল মিলে লোহা গলানোর সময় বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ রোববার (৩১ মে) সকাল সাড়ে সাতটার দিকে বাঁশেরপুল জেড এসআরএম নামক স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন সাব্বির হোসেন (২৪), তোফাজ্জল হোসেন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আল-আমিন হোসেন এ বিষয়ে গণমাধ্যমকে জানিয়ে বলেন, সকালে তারা স্টিল মিলে বয়লার মেশিনে লোহা গলানোর কাজ করছিলেন। তখন বয়লারের মধ্যে গোলযোগের কারণে একটি বিস্ফোরণ হয়।

বিস্ফোরণে গলিত লোহা আশপাশে ছড়িয়ে পড়লে তাদের তিন শ্রমিক দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সাব্বিরের ৩৫, তোফাজ্জলের ২৩ আর মাজেদ হোসেনের ১ শতাংশ পুড়ে গেছে। মাজেদকে ছুটি দেওয়া হয়েছে। বাকি দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *