সাভারে চামড়ার আড়ত পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

সাভারে বিভিন্ন চামড়ার আড়ত পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে বিসিক চামড়া শিল্পনগরীতে আসেন তিনি।

আজ বৃহস্পতিবার (২৮ মে) দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন স্থান ও আশপাশের এলাকা থেকে চামড়া বোঝাই ট্রাক একের পর এক আসতে থাকে চামড়া শিল্পনগরীতে। ঈদের দিনেই সংগ্রহের লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়া ঢুকেছে বিসিক চামড়া শিল্পনগরীতে।

রাত ৮টা পর্যন্ত ৩৪১টি ট্রাকে এসেছে ৭৯ হাজার ২১৮টি চামড়া। এর মধ্যে গরু ও মহিষের চামড়া ঢুকেছে ৭৮ হাজার ৫১৫টি। অবশিষ্ট ৭০৩টি চামড়া ছাগল ও ভেড়ার।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আমিনবাজারে কাঁচা চামড়া কেনাবেচা কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং কথা বলেন চামড়ার পাইকার ও আড়তদারদের সঙ্গে। এ সময় তিনি জানান, সরকারের কড়া নজরদারিতে এবার কোরবানির চামড়া পাচার হওয়ার সম্ভাবনা নেই। বেশির ভাগ চামড়া সংরক্ষণ করা যাবে এবং ট্যানারি পর্যন্ত পৌঁছাবে। অন্য যেকোনো বছরের তুলনায় এবার বেশি সংখ্যক চামড়া সংরক্ষণ করা যাবে।

ভবিষতে এটিকে একটি স্থায়ী অবকাঠামোতে রূপ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে এই খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *