হামের উপসর্গে বুধবার (২ে৭ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি।
বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ৫৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হামের উপসর্গে ঢাকায় ২, ময়মনসিংহে ২ ও রাজশাহীতে এক শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪৭২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৮৮ শিশু। এই পর্যন্ত মোট মারা গেছে ৫৬০ শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৭ হাজার ৭৯ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৩ হাজার ৪৬৩ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪৯ হাজার ৯০৩ শিশু বাড়ি ফিরেছে। ১৫ মার্চ থেকে দেশে ৮ হাজার ৮৩৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদফতর।
এসএন/পিডিকে