আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ৩ সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে এই তদন্ত কমিটি রিপোর্ট দেবে।

আজ বুধবার (২৭ মে) আদ-দ্বীন হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস তদন্ত কমিটি গঠনের কথা জানান।

প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, সঠিক তদন্তের মাধ্যমে তাদের মৃত্যুর কারণ উত্থাপন করে আগামী ৪০ থেকে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেবে। রিপোর্টের পরিপ্রেক্ষিতে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *