ঈদে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে র‌্যাব কাজ করছে : র‌্যাব মহাপরিচালক

র‌্যাব মহাপরিচালক আহসান হাবীব পলাশ বলেছেন, ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব কাজ করে যাচ্ছে। গরুর হাট থেকে মহাসড়ক সবখানেই তীক্ষ্ণ নজরদারি করছে র‌্যাব।

আজ মঙ্গলবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে আহসান হাবীব পলাশ এ কথা জানান।

র‌্যাব মহাপরিচালক বলেন, ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে র‌্যাব সদস্যরা ঈদের দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছে এবং ঈদুল আজহা উপলক্ষে র‌্যাবের সব ব্যাটালিয়ন তাদের নিজ দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোলিং করছে।

আহসান হাবীব পলাশ আরও বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধান প্রধান ঈদের জামাতের নিরাপত্তা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং দেশব্যাপী বিভিন্ন জায়গায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে চেকপোস্ট স্থাপন করে তল্লাশির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে বিভিন্ন কালোবাজারি, অসাধু ব্যবসায়ীরা অবৈধ মজুতদারি, দ্রব্যের মূল্য বৃদ্ধি, খাদ্যে ভেজালসহ নকল দ্রব্যসামগ্রী বাজারজাত করে বাজার পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে জন্য র‌্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

র‌্যাব মহাপরিচালক আরও বলেন, ঈদকে কেন্দ্র করে র‌্যাবের অনলাইন মনিটরিং কার্যক্রম সার্বক্ষণিকভাবে অব্যাহত থাকবে এবং রাজধানীসহ বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলকভাবে কমে যাওয়ায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধের ঝুঁকি বৃদ্ধি পায়। এ পরিস্থিতি মোকাবিলায় সকল মেট্রোপলিটন শহর, জেলা ও উপজেলা পর্যায়ে রাত্রিকালীন নিরাপত্তা চৌকি এবং টহল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের মানুষ যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে।

কোরবানির পশুর হাট ও জাল টাকা রোধে র‍্যাবের ভূমিকার কথা উল্লেখ করে ডিজি বলেন, পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি রোধে র‍্যাবের নজরদারি অব্যাহত রয়েছে। এছাড়া জাল টাকা প্রতিরোধ ও শনাক্তকরণে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে এবং জাল টাকা প্রস্তুতকারীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান চলমান আছে। কোরবানির পশুবাহী যানবাহন যেন কেউ জোরপূর্বক নির্দিষ্ট কোনো হাটে নিয়ে যেতে বাধ্য করতে না পারে, সে বিষয়েও বিশেষ কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিরাপত্তায় কোন থ্রেট দেখছেন কি না জানতে চাইলে র‌্যাব ডিজি বলেন, আমরা এখন পর্যন্ত এমন কোনো থ্রেট অনুভব করিনি। আমরা থ্রেট অনুভব না করলেও আমাদের নিজস্ব যে কার্যক্রম থাকে সেই বিশেষ ব্যবস্থা আমাদের আছে। আমি মনে করি না কোন থ্রেট আছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *