সারাদেশে একদিনে (গত ২৪ ঘণ্টায়) হাম ও হামের উপসর্গ নিয়ে ১৩ জন শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট মৃত্যু হয়েছে ৫১২ শিশুর। এছাড়া রোগটি নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ১৩২ জন শিশু।
আজ শনিবার (২৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।