বিসিবি নির্বাচন ৭ জুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড রুমে সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই নির্বাচন। শনিবার বিসিবির নির্বাচন কমিশন এই ঘোষণা দেয়।

এর আগে গত বুধবার বিসিবি নির্বাচনের সকল কার্যক্রম পরিচালনা ও তদারকির জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করে। গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ.বি.এম. এহসানুল মামুন।

প্রধান নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত তফসিল দেখেই নিশ্চিত হওয়া গেছে বিসিবি নির্বাচনের দিনক্ষণ। আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে কার্যক্রম।

রোববার বিকেল ৪টায় খসরা ভোটার তালিকা প্রকাশ করা হবে। পরদিন খসরা ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে। মঙ্গলবার বিকেল ৪টায় শুনানীর পর বিকেল ৫টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২০ থেকে থেকে শুরু হবে মনোনয়নপত্র বিতরণ। ২১ মে বিকেল ৪টা পর্যন্ত বিক্রি করা হবে মনোনয়নপত্র। প্রতিটি মনোনয়নপত্র বিক্রি করা হবে ২০ হাজার টাকায় (অফেতৎযোগ্য)। 

২১ মে সকাল ১১টা থেকে বিকেল ৫টা এবং ২২ তে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা হবে। ২৩ মে মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করা হবে। ২৫ মে মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

৭ জুন হবে নির্বাচন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে ভোটগ্রহণ। ক্রিকেট বোর্ডের বোর্ড রুমেই হবে নির্বাচন। সেদিনই চূড়ান্ত ফলাফল দেওয়া হবে সন্ধ্যা ৬টায়।

নির্বাচনে পোস্টাল/ই-ব্যালেটের ব্যবস্থা থাকবে। পোস্টাল/ই-ব্যালটের জন্য আবেদন গ্রহণ করা হবে ২৫ মে বাংলাদেশ সময় রাত ১২টা পর্যন্ত। পহেলা জুন থেকে ৬ জুন পর্যন্ত পোস্টাল/ই-ব্যালট প্রেরণ করা হবে। ৭ জুন বাংলাদেশ সময় দুপুর ১টার মধ্যে তা গ্রহণ করা হবে।

বিসিবিতে প্রথমে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়ে ২৩ পরিচালক বোর্ডে আসবেন। ২ জন সরাসরি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনিত হবেন। এই ২৫ বোর্ড পরিচালক নিজেরা ভোট দিয়ে নির্বাচন করবেন বিসিবির পরবর্তী সভাপতি।

তিনটি ক্যাটাগরিতে হবে বিসিবি ২৩ পরিচালক পদে নির্বাচন। প্রথম ক্যাটাগরিতে ১০, দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছেন ১২ ও তৃতীয় ক্যাটাগরিতে রয়েছে ১ পরিচালক নির্বাচন।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *