‘মায়াপাখি’ দেখে দর্শক শিহরিত হওয়ার আভাস দিলেন সৌখিন

অপূর্ব ও নাজনীন নিহাকে নিয়ে নির্মিত জাকারিয়া সৌখিনের পরিচালনায় ‘মনদুয়ারী’ এবং ‘মেঘবালিকা’ দর্শক জনপ্রিয়তা পেয়েছিল। এই ত্রয়ীর তৃতীয় নাটক ‘মাখাপাখি’ আসছে!

নির্মাতা জানান, আগের দুটির মতো এবারের কাজটিও সম্পর্ক নিয়ে। কিন্তু ধরন আলাদা।

জাকারিয়া সৌখিন জানিয়েছেন, এবারের গল্প দর্শকের ধারণারও বাইরের কিছু। নাটক দেখে দর্শক প্রতিটি বাঁকে ধাক্কা খাবে। শিহরিত হবে। গল্পের শেষে এসে কোন দর্শকই ঠিক থাকতে পারবে না। তার মন লুটপাট হয়ে যাবে।

‘মায়াপাখি’ নাটকের গল্পে দেখা যাবে, মায়া খুবই সাধারণ একটি মেয়ে। হুমায়ূন আহমেদের গল্পের নায়িকাদের মতো বেনী করা চুল, কপালে টিপ, চোখে কাজল। মায়ার এই সহজ-সরল-সাধারন গুণ দেখেই তার প্রেমে পড়ে সাদাত। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি জটিল হতে শুরু করে।

গল্প প্রসঙ্গে নির্মাতা সৌখিন আপাতত এটুকুই ধারণা দিয়েছেন। এর বাইরে আর কিছুই বলতে চাইছেন না। পুরোটাই দর্শকের জন্য সারপ্রাইজ হিসেবে রেখে দিতে চান তিনি। বলেন, ‘যারা আমার নাটক নিয়মিত দেখেন, তাদের জন্য এবার ভিন্নস্বাদের কিছু নিয়ে আসছি।’

অপূর্ব বলেন, ‘মায়াপাখি’ এমন এক গল্প, যা দেখে সবার মায়া লাগবে। অনুভূতি কাজ করবে। গল্পের শেষে এসে প্রতিটি দর্শকের হৃদয় মোচড় দিয়ে উঠবে। যে ঘোর তৈরি হবে, তা থেকে বের হতে পারবে না অনেকদিন।

নীহা বলেন, ‘মায়াপাখি’ আমার জন্য খুবই চ্যালেঞ্জিং একটি প্রজেক্ট। এখানে আমি এমন অভিনয় করেছি, যা আগে কখনো করিনি। দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবে আপাতত একটুকুই মনে হচ্ছে। নাটকটি নিয়ে পার্সনালি আমি খুবই এক্সাইটেড।

নির্মাতা সূত্রে জানা গেছে, ‘মায়াপাখি’ ঈদে সিএমভি-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *