যুদ্ধবিরতি চলা সত্ত্বেও হরমুজ প্রণালিতে ইরান ও মার্কিন নৌবাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত রাতের হামলা-পাল্টা হামলার পর আজ আবারো দুই পক্ষের মধ্যে এই সংঘাতের সূত্রপাত হয়।
ইরানি বার্তা সংস্থা ফারস জানিয়েছে, “গত এক ঘণ্টা ধরে হরমুজ প্রণালিতে ইরানের সশস্ত্র বাহিনী এবং মার্কিন যুদ্ধজাহাজগুলোর মধ্যে বিচ্ছিন্নভাবে সংঘর্ষ হয়েছে।”
গত এপ্রিল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এই ঘটনার ফলে বড় ধরনের হুমকির মুখে পড়েছে। ইরান অভিযোগ করেছে, মার্কিন বাহিনী তাদের বেসামরিক ট্যাঙ্কারে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
গত রাতেই মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল যে, হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারা ইরানের কয়েকটি সামরিক অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে।
এসএন/পিডিকে