১৫ দিন বন্ধ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এ বি এম আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

পবিত্র রমজান মাস ও ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ১২ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে ১৭ মার্চ থেকে। এ বি এম আজিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১২ মার্চ থেকে সব ক্লাস স্থগিত থাকবে। অন্যদিকে অফিসসমূহ ১৭ মার্চ থেকে ছুটিতে যাবে। প্রয়োজন হলে কোনো বিভাগ চাইলে এ সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণ করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *