নিজে গাড়ি চালিয়ে আগারগাঁওয়ে সরকারি অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (৬ মে) সন্ধ্যায় আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের একটি অনুষ্ঠানে নিজে গাড়ি চালিয়ে গিয়ে যোগদান করেছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, তারেক রহমান সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সচিবালয়ে তার কার্যালয় থেকে বাংলাদেশ প্রশাসনিক সেবা সমিতি আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে শেরেবাংলা নগরের দিকে রওনা করেন।

গাড়িতে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান সঙ্গে ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন সরকারপ্রধান তারেক রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *