ঢাকা মেডিকেলে যৌথ অভিযান, দালালসহ আটক ৬০ জন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যৌথ অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি এবং বাকিরা দালাল চক্রের সদস্য বলে অভিযোগ রয়েছে।

আজ সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই অভিযান চালান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থা ও পুলিশ বাহিনীর সদস্যরা। পরে আটক করা ব্যক্তিদের  শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, হাসপাতাল থেকে ৬০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১২ জন বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *