ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ী হওয়ার পর আজ সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় আইনজীবীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। মন্ত্রিসভায় স্থান পাওয়া ৭ জনই সুপ্রিম কোর্টের নিয়মিত আইনজীবী।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত আকাশের নিচে রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের কাছ থেকে তারা শপথ গ্রহণ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে ২৮ জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২৪ জন বিজয়ী হন। নির্বাচিত এই ২৪ আইনজীবীর মধ্য থেকে চারজন পূর্ণমন্ত্রী ও তিনজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।