ইরানের বিরুদ্ধে কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবেন ট্রাম্প?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ইরান ও যুক্তরাষ্ট্রের স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়ে আইনি জটিলতার মুখোমুখি পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজুলিউশন’ অনুযায়ী, আগামী ১ মে’র মধ্যে কংগ্রেসের অনুমোদন না পেলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়া ট্রাম্পের জন্য আইনতভাবে চ্যালেঞ্জিং হয়ে পড়বে।

মার্কিন আইন অনুযায়ী, প্রেসিডেন্ট কোনো দেশে সামরিক অভিযান শুরু করলে ৬০ দিনের মধ্যে কংগ্রেসের উভয় কক্ষের (প্রতিনিধি সভা ও সিনেট) অনুমোদন নিতে হয়। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর নির্ধারিত ৬০ দিন পূর্ণ হচ্ছে আগামী ১ মে। এই সময়ের মধ্যে সামরিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য একটি যৌথ প্রস্তাব সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাস করতে হবে। তবে এখন পর্যন্ত কংগ্রেসের পক্ষ থেকে এমন কোনো অনুমোদন মেলেনি।

বর্তমানে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি সভা ও সিনেটে এই প্রস্তাব পাসের চেষ্টা চলছে। তবে বিরোধী ডেমোক্র্যাটরা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কায় এই অনুমোদনের বিরোধিতা করছে। ১ মে’র মধ্যে যদি কোনো সুরাহা না হয়, তবে ট্রাম্প প্রশাসনকে হয় সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করতে হবে, অথবা আইনি লড়াইয়ের পথে হাঁটতে হবে। 

সূত্র : খবর আলজাজিরা।

sn/sks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *