নেটদুনিয়ায় জনপ্রিয় পাকিস্তানি সিরিয়ালের যেসব গান

ইউটিউব চ্যানেল, টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের একাধিক সিরিয়াল। তবে শুধু সিরিয়ালগুলো নয়, এর টাইটেল গানগুলোও ভক্তদের কাছে বেশ জনপ্রিয়।

বিভিন্ন সোশ্যাল মিডিয়া স্ক্রল করে দেখা গেল দেশ-বিদেশের সংগীতপ্রেমীদের কাছে জনপ্রিয় কিছু গানের তালিকায় রয়েছে পাকিস্তানি সিরিয়ালের টাইটেল সংগুলো। আসুন এক নজরে জনপ্রিয় গানগুলো জেনে নিই-

১। তেরে বিন: এ গানটি ১৪৭ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে ইউটিউবে। গায়ক সানি আরশাদের গাওয়া এ গানে ও সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ওয়াহাজ আলি ও ইউমনা জায়দি।

২। মেরি জিন্দেগি হ্যায় তু: বিল্লাল আব্বাস ও হানিয়া আমির অভিনীত পাকিস্তানের জনপ্রিয় সিরিয়াল মেরি জিন্দেগি হ্যায় তু। সিরিয়ালটির গান নেটদুনিয়ায় ৩২ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। গানটির গায়ক অসীম আজহার ও সাবরি সিস্টারর্স।

৩। তেরা মেরা হ্যায় পেয়ার অমর: ইশক মুর্শিদ এর ‘তেরা মেরা হ্যায় পেয়ার অমর’ গানটি নেটদুনিয়ায় জনপ্রিয় গানের মধ্যে অন্যতম। ২৭২ মিলিয়ন ভিউ অতিক্রম করা এ গান ও সিরিয়ালটিতে প্রধান দুই ভূমিকায় অভিনয় করেছেন বিল্লাল আব্বাস ও দুরেফিশান। জনপ্রিয় গানটির গায়ক আহমেদ জেহেনজেব।

৪। বেকারার ইয়ে দিল: মিম সে মহব্বত হ্যায় এর টাইটেল সং বেকারার ইয়ে দিল। গানটি নেটদুনিয়ায় ৭২ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। আহাদ রাজা মীর ও ডানানির মোবিন অভিনীত এ সিরিয়ালের টাইটেল সংয়ের গায়ক অসীম আজহার ও কিরাত হায়দার।

সিরিয়াল ছাড়া ক্যাসি তেরি খুদগারজি, মুঝে প্যায়ার হুয়া থা, ওরে সাহিবা, সান ইয়ার শিরোনামের পাকিস্তানের গানগুলোও নেটদুনিয়ায় বেশ জনপ্রিয়। গানগুলো শুধু পাকিস্তান নয় বরং বাংলাদেশ, ভারতসহ বিশ্বের একাধিক দেশে বেশ জনপ্রিয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *