৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনি এলাকা থেকে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. বাছেদ (৪৪) ও মোছা. তানিয়া (৩৭)।

ডিএমপির উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন আজ শনিবার (১১ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজ দুপুর ১টার দিকে রাজধানীর শাহজাহানপুর থানাধীন রেলওয়ে কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে শাহাজানপুর থানা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর থানা পুলিশের একটি আভিযানিক দল রেলওয়ে কলোনি এ-টাইপ ১৬ নম্বর ভবনের প্রথম সিঁড়ির চতুর্থ তলায় অভিযান পরিচালনা করে ৭০০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *