ফেনীতে ৫০ হাজার লিটার ভোজ্যতেল অবৈধভাবে মজুত এবং অনুমোদন বিহীন লেবেলিংয়ের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সদর থানার মধ্যরামপুর তাকিয়া রোডের ইসলামপুর এলাকায় যৌথভাবে এ অভিযান চালায়।
এ সময় তাকিয়া রোডের ইসলামপুর এলাকায় কবির অ্যান্ড সন্সকে ৫০ হাজার লিটার ভোজ্যতেল অবৈধভাবে মজুদ করায় দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা টাকা বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এই অভিযান চলমান থাকবে।