২৩ দিনে প্রবাসীরা পাঠালেন ৩৪ হাজার ৫০১ কোটি টাকা

চলতি মার্চ মাসের প্রথম ২৩ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৮২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় তা দাঁড়ায় ৩৪ হাজার ৫০১ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন খান বলেন, গত বছরের মার্চ মাসের প্রথম ২৩দিনে প্রবাসী আয় এসেছিল ২৬৩ কোটি ৩০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে সাত দশমিক ৪০ শতাংশ।

অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৩ মার্চ পর্যন্ত প্রবাসী আয় এসেছে দুই হাজার ৫২৮ কোটি ১০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ২৩ মার্চ পর্যন্ত প্রবাসী আয় এসেছিল দুই হাজার ১১২ কোটি ৩০ লাখ ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *