হারের কারণ হিসেবে যা বললেন বাংলাদেশ অধিনায়ক

পাকিস্তানের কাছে দ্বিতীয় ওয়ানডেতে শোচনীয়ভাবে হেরেছে বাংলাদেশ। শুক্রবার (১৩ মার্চ) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ বৃষ্টি আইনে ১২৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। সিরিজ এখন ১-১ সমতায়। ম্যাচে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশ। মুখ থুবড়ে পড়ে ব্যাটিং লাইনআপ।

ম্যাচ শেষে হারের কারণ জানালেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটিং ব্যর্থতার কথা স্বীকার করেছে মিরাজ বলেন, ‘আমরা কিছু ভুল করেছি। টপ অর্ডার রান করতে পারেনি। আমার মনে হয়, আমাদের এদিকে নজর দিতে হবে। আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। আপনি যদি ভালো শুরু এনে দিতে না পারেন, আপনি লড়াই করতে পারবেন না।‘

ব্যাটাররা ব্যর্থ হলেও মিরপুরে বোলাররা ছিলেন উজ্জ্বল। শুরুর হতাশা কাটিয়ে এক পর্যায়ে ম্যাচের নিয়ন্ত্রণও নিয়ে নেন বোলাররা। তাদের প্রশংসা করেছেন মিরাজ। কৃতিত্ব দিতে ভোলেননি পাকিস্তানের ব্যাটারদেরও।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘গত ম্যাচ ছিল চমৎকার। বোলাররা দারুণ করেছিল। কিন্তু, আজ সেটি ধরে রাখতে পারিনি। প্রথম ১০ ওভারে পাকিস্তান খুব ভালো ব্যাটিং করেছে।’

দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে ১২৮ রানে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৭.৩ ওভারে ২৭৪ রানে অলআউট হয়ে পাকিস্তান। জবাবে ২৩.৩ ওভারে বাংলাদেশ অলআউট হয় ১১৪ রানে।

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে মাঠে গড়াবে আগামী ১৫ মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *