স্বাধীন বাংলাদেশে কিছু ভুলের খেসারত দিচ্ছি আমরা-

১)রাজাকার আল বদরদের প্রতি সহানুভূতি দেখিয়ে তাদের খালাস করে দেয়া। এটি মারাত্মক ভুল ছিল। স্বাধীনতা বিরোধীদের সম্পত্তি রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত না করা ছিল আরো একটি ভুল।

২) ইস্টবেঙ্গল রেজিমেন্টকে সেনাবাহিনীতে নিয়োগ না দিয়ে তাদের সম্মানজনকভাবে অবসরে পাঠানো উচিত ছিল। তার বদলে সাধারণ মুক্তিযোদ্ধাদের চাকরি দিয়ে সেনাবাহিনীতে নিয়োগ দেয়া উচিত ছিল।

৩)পাকিস্তান ফেরত অমুক্তিযোদ্ধা সেনা সদস্যদের বাধ্যতামূলক অবসর প্রদান করা উচিত ছিল।

৪) ভারতীয় বাহিনীকে ফেরত না পাঠিয়ে অন্তত দশ বছর রেখে দেয়া তাহলে আর ৭৫ এর ১৫ আগস্ট ঘটত না।

৫)চিঙ্কুবামদের নিষিদ্ধ করা। এরা ভারতে অস্ত্রের ট্রেনিং নিয়ে দেশে ঢুকে হিন্দু বাড়িতে ডাকাতি করেছিল। ৭২ থেকে ৭৫ এরা সেই অস্ত্রে দেশকে অস্থিতিশীল করে ফেলেছিল। স্বাধীনতার পরই তাদের বিচার করা উচিত ছিল।

৬) বিপ্লবী সরকার ঘোষণা করে দশ বছর পর্যন্ত দেশকে গড়ে তোলার পর সাধারণ নির্বাচন ঘোষণা করা উচিত ছিল।

৭)ইসরায়েলকে স্বীকৃতি দেয়া ছিল বাংলাদেশ আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা পাবার জন্য ঘনিষ্ঠ বন্ধুর সান্নিধ্য লাভ। উচিত ছিল ইসরায়েলকে বন্ধু বানানো।

৮) আরব বিশ্বের স্বীকৃতির জন্য অস্থির না হওয়া।

৯)পশ্চিমবঙ্গের সঙ্গে কালচারাল কন-ফেডারেশন করা।

১০)তাবলীগ জামাতের ইজতেমার অনুমোদন না দেয়া। মাদ্রাসা শিক্ষা বিলুপ্ত করে একমুখী শিক্ষা বাস্তবায়ন।

এই সব কিছু স্বাধীনতার পর পর করে ফেলা খুবই সহজ ছিল। কারণ মুক্তিযুদ্ধের পরাজয়ের পর মোল্লারা ছিল সব পলাতক, দলছুট ও কোণঠাসা। এই দেশের ইতিহাসটাই তখন অন্যভাবে লেখা হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *