সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
আজ শুক্রবার (৩ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির খান বলেন, ‘সিঙ্গাপুরে অবস্থানরত তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, উনার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে।’
এর আগে, গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। সেদিন রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৫ মার্চ মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।