সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর বাংলাদেশ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শফিক আহমেদের ছেলে মাহবুব শফিক তথ্যটি নিশ্চিত করেছেন।
২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের টেকনোক্রেট মন্ত্রী ছিলেন শফিক আহমেদ।
দীর্ঘদিন ঘরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ। তার বয়স হয়েছিল ৮৮ বছর।
তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি।