সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

ভারতের বিপক্ষে গোলশূন্য প্রথমার্ধ বাংলাদেশের

চেষ্টার কমতি রাখেনি দুদলই। আক্রমণ চালিয়েছে বেশ কয়েকবার। গোলের কাছাকাছি গিয়েছিল। তবে, শেষ স্পর্শ পায়নি জাল। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ শুক্রবার (৩ এপ্রিল) মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়।

আজকের ম্যাচের একাদশেও ডেক্লান সুলিভানকে রাখেননি কোচ মার্ক কক্স। রোনান সুলিভান অবশ্য প্রথমার্ধে চেষ্টা করেছেন। বেশ কয়েকবার ভারতের রক্ষণে হানা দিয়েছিলেন তিনি।

ম্যাচের প্রথম পাঁচ মিনিটে কয়েকটি সুযোগ তৈরি হয়। আক্রমণের পাল্টা জবাবে ভারতও ঢুকে পড়ে বাংলাদেশের ডি-বক্সে। কখনও গোলরক্ষক ইসমাইল হোসেন, কখনওবা রক্ষণভাগ ঢাল হয়ে দাঁড়ালে বিপদ আসেনি।

দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক মিঠু চৌধুরী জানিয়েছিলেন, যেকোনো মূল্যে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে সেই মুহূর্তের সামনে দাঁড়িয়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

গ্রুপ পর্বে দেখা হয়েছিল দুদলের। ১-১ সমতায় শেষ হয় গ্রুপ পর্বের ম্যাচটি। সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছায় বাংলার যুবারা। আরেক সেমিতে ভুটানকে নিয়ে ছেলেখেলা করে ভারত, তুলে নেয় ৫-০ গোলের বড় জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *