সাকিবকে ফেরাতে মন্ত্রণালয় ও বিসিবি একসঙ্গে কাজ করছে : আসিফ

বিসিবির পরিচালক ও বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর বলেছেন, দেশের হয়ে খেলায় ফিরতে সাকিব আল হাসানের বিষয়গুলো নিয়ে যে আইনগত জটিলতার সৃষ্টি হয়েছিল, সেগুলো সমাধানের জন্য ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবি একসঙ্গে কাজ করছে। খুবই দ্রুততম সময়ের মধ্যে সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে।

আজ বুধবার (৪ মার্চ) দুপুরে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৫-২৬ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলে আসিফ আকবর।

আসিফ আকবর আরও বলেন, কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এমিউজমেন্ট পার্কসহ তারকা মানের হোটেল তৈরির পরিকল্পনা রয়েছে। এছাড়া এখানে গ্যালারিসহ অনেক কাজ বাকি রয়েছে। কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে নিয়মিত খেলা হচ্ছে, তবে বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করার মতো সুযোগ সুবিধা নেই।

এসময় আসিফ আকবরের সঙ্গে ছিলেন বিসিবি গেম ডেভেলপমেন্টের অপারেশন হেড কাজী হাবিবুল বাশার সুমন ও নির্বাচক মেহরাব হোসেন অপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *