২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘মম’ ছিল কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর বড়পর্দায় শেষ কাজ। সমালোচকদের প্রশংসা ও দর্শকপ্রিয়তা পাওয়া সেই আলোচিত ছবিটির সিক্যুয়েল নির্মাণের ঘোষণা এসেছে। নতুন কিস্তিতে মুখ্যচরিত্রে দেখা যাবে শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরকে।
সিক্যুয়েলটি পরিচালনা করছেন গিরীশ কোহলি। প্রথম ছবির পরিচালক রবি উদয়ওয়ার সাফল্যের পর এবার গল্পে নতুন মোড় ও সমসাময়িক আবহ নির্মাণের দায়িত্ব কোহলির কাঁধে। নির্মাতারা জানিয়েছেন, মূল ছবির আবেগধর্মী শক্তি ধরে রেখে সময়োপযোগী সামাজিক প্রেক্ষাপট তুলে ধরা হবে সিক্যুয়েলে।
গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন যিশু সেনগুপ্ত এবং করিশ্মা তান্না। প্রযোজনায় রয়েছেন খুশির বাবা বনি কাপুর। যিনি প্রথম ছবির সঙ্গেও যুক্ত ছিলেন। সহ-প্রযোজক হিসেবে থাকছেন অক্ষয় পুরি।