শীর্ষ মাদক কার্টেল ‘এল মেনচো’ নিহত, মেক্সিকো জুড়ে সহিংসতা

মেক্সিকোর অন্যতম প্রভাবশালী মাদক কার্টেলের প্রধান নেমেসিও রুবেন ওসেগুয়েরা সেরভান্তেস ওরফে ‘এল মেনচো’ নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। তার মৃত্যুর পর দেশটির একাধিক অঙ্গরাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়েছে, বিশেষ করে দেশটির পশ্চিমাঞ্চলীয় জলিস্কো রামেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় রোববার (২২ ফেব্রুয়ারি) জলিস্কোর তাপালপা শহরে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ওসেগুয়েরা আহত হন। পরে তাকে মেক্সিকো সিটিতে নেওয়ার পথে তার মৃত্যু হয়। যুক্তরাষ্ট্র তার মাথার দাম ১ কোটি ৫০ লাখ ডলার ঘোষণা করেছিল।

অভিযানের পরপরই সশস্ত্র ব্যক্তিরা একাধিক রাজ্যে গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে। জলিস্কোর রাজধানী গুয়াদালাহারা (যেখানে আসন্ন ফিফা বিশ্বকাপের কিছু ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে) রোববার রাতে কার্যত জনশূন্য হয়ে পড়ে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুয়াদালাহারা বিমানবন্দরে আতঙ্কে ছুটোছুটি করছেন যাত্রীরা। পর্যটন শহর পুয়ের্তো ভালার্তায় ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। পরিস্থিতির কারণে জলিস্কোর গভর্নর পাবলো লেমুস বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানান এবং গণপরিবহন স্থগিত করেন। কয়েকটি রাজ্যে সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্কুল বন্ধ ঘোষণা করা হয়।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অধিকাংশ অঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

৫৯ বছর বয়সী ওসেগুয়েরা ছিলেন জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)-এর প্রধান। সাইনালোয়া কার্টেলের প্রতিষ্ঠাতা ‘এল চাপো’ গুজমান ও ইসমাইল জামবাদার গ্রেপ্তারের পর তাকে অন্যতম শক্তিশালী মাদক সম্রাট হিসেবে বিবেচনা করা হতো।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। এতে সিজেএনজির চার সদস্য নিহত ও দুইজন গ্রেপ্তার হয়। সাঁজোয়া যান, রকেট লঞ্চারসহ বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিন সেনাসদস্য আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র সিজেএনজিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করেছে এবং তাদের বিরুদ্ধে কোকেন, হেরোইন, মেথামফেটামিন ও ফেন্টানিল পাচারের অভিযোগ এনেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপসচিব ক্রিস্টোফার ল্যান্ডাউ এই অভিযানকে ‘মেক্সিকো ও বিশ্বের জন্য বড় অগ্রগতি’ বলে মন্তব্য করেছেন।

নিরাপত্তা পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্র ও কানাডা তাদের নাগরিকদের ওপর সতর্কতা জারি করেছে। পুয়ের্তো ভালার্তা ও গুয়াদালাহারায় একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এয়ার কানাডা, ইউনাইটেড এয়ারলাইনস ও আমেরিকান এয়ারলাইনস ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে।সাবেক পুলিশ সদস্য ও একসময় অ্যাভোকাডো চাষি ওসেগুয়েরা ১৯৯০-এর দশক থেকেই মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন। যুক্তরাষ্ট্রে হেরোইন বিতরণের ষড়যন্ত্রের দায়ে ১৯৯৪ সালে কারাদণ্ড ভোগের পর তাকে মেক্সিকোতে ফেরত পাঠানো হয়। পরে তিনি ইগনাসিও ‘নাচো’ করোনেলের সঙ্গে যুক্ত হয়ে ২০০৭ সালের দিকে সিজেএনজি গঠন করেন।

এফবিআইয়ের মতে, সিজেএনজি মেক্সিকোর অন্যতম সহিংস কার্টেল এবং যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই তাদের উপস্থিতি রয়েছে। ওসেগুয়েরার নেতৃত্বে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বহু হত্যাকাণ্ড ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *