রিজার্ভ বেড়ে দাঁড়াল ৩৫ বিলিয়ন ডলার

দেশের অর্থনীতির জন্য স্বস্তির বার্তা দিচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সর্বশেষ তথ্যমতে, দেশের মোট রিজার্ভের পরিমাণ বেড়ে ৩৫ দশমিক শূন্য তিন বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুসারে দেশের রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ২৭ বিলিয়ন ডলার।আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।আরিফ হোসেন খান জানান, আইএমএফের হিসাব অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভ দাঁড়িয়েছে তিন হাজার ২৭ কোটি ৯৪ লাখ ২০ হাজার ডলার। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৫০৩ কোটি ১৪ লাখ ৫০ হাজার ডলার।

গত ৮ জানুয়ারি আইএমএফের হিসাব অনুযায়ী, বিপিএম-৬ পদ্ধতিতে দেশের রিজার্ভ ছিল দুই হাজার ৭৮৪ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ডলার। অন্যদিকে, দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ২৪৩ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *