রিজওয়ানা হাসানের বিরুদ্ধে তদন্ত দাবি জামায়াত সেক্রেটারির,ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দায়ে সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার।

রিজওয়ানা হাসানের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর পল্টনে একটি হোটেলে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যেগে আলেম-ওলামাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই দাবি জানান।

গোলাম পরওয়ার বলেন, নির্বাচনোত্তর যেসব তথ্য বেরিয়ে আসছে, তা ভয়ংকর। রিজওয়ানা হাসানের বক্তব্য প্রমাণ করে তিনি ইঞ্জিনিয়ারিংয়ের অপরাধে জড়িত।

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান বিষয়ে জামায়াত সেক্রেটারি আরও বলেন, আদালতের ঘাড়ে বন্দুক রেখে জন রায়কে হত্যার চেষ্টা করছে বিএনপি। ‌

‘সংবিধানই যদি মানেন, তাহলে এখনও শেখ হাসিনা প্রধানমন্ত্রী’, যোগ করেন তিনি।

এ সময় ওলামারা রমজানের শিক্ষা হৃদয়ে ধারণ করে সবাইকে দেশ গড়ার আহ্বান জানান।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *