কাগজে-কলমে আলাদা হলেন নীলাঞ্জনা শর্মা এবং যিশু সেনগুপ্ত? সামাজিকমাধ্যমে একটি ইঙ্গিতবহ পোস্ট করেছেন নীলাঞ্জনা। সেখান থেকেই খবরটি ছড়িয়েছে।
ইনস্টাগ্রামের একটি পোস্টে নীলাঞ্জনা লেখেন, কখনো কখনো জিনিস শেষ হয় এটার জন্য নয় যে তার অর্থ শেষ হয়ে গিয়েছে, বরং এই কারণে যে সেটার আর আমাদের নতুন করে কিছু দেওয়ার থাকে না। এই অধ্যায় যখন শেষ হচ্ছে, আমার কেবলই কৃতজ্ঞ অনুভব করছি।
জল্পনা আরো বাড়িয়ে নীলাঞ্জনা তার পোস্টে লেখেন, আমি যখন নিজেকে চিনতাম না, সেই সময় আমায় যে মর্যাদা ধরে রাখতে শিখিয়েছে, যে স্বাধীনতা দিয়েছে, যার পরবর্তী সময় ধীরে ধীরে আমার মধ্যে বেড়েছে নিশ্চুপে, যে আত্মসম্মান জাগিয়েছে সেটা নননেগোশিয়েবল হয়ে দাঁড়িয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। আমি আমার কণ্ঠস্বর পেয়েছি।
প্রাক্তন অভিনেত্রী তার পোস্টের শেষে লেখেন, আমি শিখেছি, আমি কী বয়ে নিয়ে চলতে পারি। যা আজ শেষ হলো তা আমায় ভেতর থেকে শূন্য করে গেল না।
বরং স্বচ্ছতা দিয়ে গেল, সাহস দিল এবং নিজের উপর আত্মবিশ্বাস জাগাল। এটা এমন একটা শেষ যা আমি সম্মানের সঙ্গে এবং সম্পূর্ণ হৃদয় দিয়ে গ্রহণ করলাম।
গত বছর থেকেইশোনা যেত, আলাদা হচ্ছেন নীলাঞ্জনা শর্মা এবং যিশু সেনগুপ্ত। তারা আর একসঙ্গে থাকেন না।