যায়নি। তবে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

অন্যদিকে, গত এক সপ্তাহ ধরে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯৪ জনে দাঁড়িয়েছে। আজ এক সংবাদ সম্মেলনে লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরুদ্দিন জানিয়েছেন, নিহতদের মধ্যে অন্তত ৮৩ জন শিশু ও ৪২ জন নারী রয়েছেন। গত ৪৮ ঘণ্টায় হামলার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় আহতের সংখ্যা ১ হাজার ১৩০ ছাড়িয়ে গেছে।

ইসরায়েলি বিমান বাহিনী আজ বৈরুতের কেন্দ্রস্থলে একটি অভিজাত হোটেলেও ‘সুনির্দিষ্ট লক্ষ্যভেদী’ হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, ওই হোটেলে ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) কুদস ফোর্সের গুরুত্বপূর্ণ কমান্ডাররা অবস্থান করছিলেন। হামলায় অন্তত চারজন নিহত ও দশজন আহত হয়েছেন।

লেবানন সরকারের দেওয়া তথ্যমতে, যুদ্ধের জেরে এ পর্যন্ত প্রায় ৪ লাখ ৫৪ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। বৈরুতের দক্ষিণে অবস্থিত হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দাহিয়েহ এলাকা এখন প্রায় জনশূন্য। লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম হিজবুল্লাহর এই কর্মকাণ্ডকে ‘দায়িত্ববোধহীন’ আখ্যা দিয়ে দেশটিকে যুদ্ধের হাত থেকে বাঁচাতে সংগঠনটিকে নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছেন।

বর্তমানে ইসরায়েলি ট্যাংকগুলো দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় অবস্থান নিয়েছে। স্থল অভিযানের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছে। বৈশ্বিক এই উত্তেজনার মাঝে লেবানন থেকে ইতোমধ্যে শতাধিক ইরানি কূটনীতিক ও তাদের পরিবারকে সরিয়ে নিয়েছে রাশিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *