মোটরসাইকেলের ট্যাংকি থেকে তেল বোতলজাত, যুবককে জরিমানা

যশোরের কেশবপুর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি ও মজুদ রোধে তিনটি তেল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলা এই অভিযানে অবৈধ তেল মজুদের অপরাধে একজনকে জরিমানা এবং রেজিস্ট্রেশনবিহীন ৮টি মোটরসাইকেল আটক করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে মোটরসাইকেল থেকে তেল বের করে বোতলজাত করার অপরাধে হৃদয় রায় নামে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার কাছ থেকে জব্দ করা ৪ লিটার পেট্রোল স্থানীয় একটি তেল পাম্পে হস্তান্তর করা হয়। এছাড়া অভিযান চলাকালে বৈধ কাগজপত্র ও রেজিস্ট্রেশন না থাকায় ৮টি মোটরসাইকেল আটক করে কেশবপুর থানা হেফাজতে দেওয়া হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন। তিনি জানান, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও খুচরা বিক্রি বন্ধে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *