সর্বক্ষেত্রে মেধাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে ঠাকুরগাঁও জেলা সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবক্ষেত্রে মেধাকে প্রাধান্য দিতে হবে, তদবিরকে প্রশ্রয় দেয়া হবে না।
চাকরির বাজারকে অসম্ভব আখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘তরুণদের আত্মকর্মসংস্থান তৈরির জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। এ সময় নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় ও ফোরলেন মহাসড়ক নির্মাণসহ নানা অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল।’
এসএন/পিডিকে