বিএনপিকর্মী মকবুল হত্যা

সাবেক সেনা কর্মকর্তা মামুন ও নাসের ফের রিমান্ডে

রাজধানীর পল্টন থানার মকবুল হোসেন হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ ও আফজাল নাসেরের রিমান্ড আবেদন নাকচ করেছেন আদালত। আজ রোববার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।

ঢাকার মহানগর মুখ্য হাকিম (সিএমএম) আদালতে আসামি মামুন খালেদের এক দিন এবং আফজাল নাছেরের পাঁচ দিন রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক আসামি শেখ মামুন খালেদকে এক দিন এবং ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাসেরকে দুদিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর গোয়েন্দা (ডিবি) পুলিশের তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান ও ভাঙচুর চালানো হয়। অভিযানে পুলিশের গুলিতে মকবুল হোসেন নামে এক কর্মী নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি। মামলায় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক এই দুই সেনা কর্মকর্তাকেও আসামি করা হয়। সম্প্রতি গ্রেপ্তারের পর তাদেরকে এ মামলায় একাধিকবার রিমান্ডে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *