বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ দ. আফ্রিকার

চলতি বছরের শেষ দিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। বাংলাদেশের সেই সফরের সূচি প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দেশটির ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফর সূচি জানিয়েছে।বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার দ্বিপাক্ষিক সিরিজটি অনুষ্ঠিত হবে নভেম্বর-ডিসেম্বর। দুটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুদল। সিরিজ শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে।

জোহানেসবার্গে ১৫ নভেম্বর থেকে শুরু হবে দুদলের প্রথম টেস্ট। সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৩ নভেম্বর থেকে। টেস্টের পর চারদিন বিরতি দিয়ে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

ওয়ানডে তিনটি যথাক্রমে অনুষ্ঠিত হবে ১, ৪ ও ৭ ডিসেম্বর। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে যথাক্রমে ১০, ১২ ও ১৩ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *