বড় পতনে সূচক, ২০ মিনিটে লেনদেন ৫৭ কোটি টাকা

বড় ধরনের সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ সোমবার (৬ এপ্রিল) শুরুর প্রথম ২০ মিনিটে, অর্থাৎ বেলা ১০ টা ২০ মিনিটে লেনদেন হয়েছে ৫৭ কোটি আট লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া ৮৯ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে আসা ডমিনেজ স্টিলের তিন কোটি ৩৯ লাখ টাকা, একমি পেস্টিসাইডের দুই কোটি ৯৬ লাখ টাকা, প্রাইম ব্যাংকের দুই কোটি ৮০ লাখ টাকা, খান ব্রাদার্সের দুই কোটি ২৯ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের এক কোটি ৫৪ লাখ টাকা, টেকনো ড্রাগসের এক কোটি ৫০ লাখ টাকা এবং জিকিউ বলপেনের এক কোটি ৩৮ টাকার শেয়ার কেনাবেচা হয়।

ডিএসই  ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)

sn/sks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *