‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়ে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে পাইলোটিং পর্যায়ের কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

টিঅ্যান্ডটি খেলার মাঠ থেকে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে জানানো হয়, প্রাথমিক পর্যায়ে নির্বাচিত কিছু এলাকায় এই ফ্যামিলি কার্ডের ব্যবহার শুরু হবে। পর্যায়ক্রমে তা সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *