ফের কমল স্বর্ণের দাম

পবিত্র ঈদুল ফিতরের পর আজ বুধবার (২৫ মার্চ) দেশের বাজারে কমল স্বর্ণের দাম। এদিন ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমল পাঁচ হাজার ৪৮২ টাকা। আজ থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে দুই লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা গুনতে হবে। আজ বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩০ হাজার ৪৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৬০ হাজার ৯০৫ টাকায় বেচাকেনা হয়েছে। যেখানে গতকাল মঙ্গলবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ দুই হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৬৪ হাজার ৫১ টাকায় বেচাকেনা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *