পরকীয়ার অভিযোগে সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের

ছোটপর্দার পরিচিত মুখ মৌসুমী হামিদ ও লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানা-র সংসার ভেঙে গেছে। বছর দুয়েক আগে পারিবারিক সিদ্ধান্তে তারা বিয়ে করেছিলেন। তবে ভালোবাসার ঘর টিকল না স্বামীর পরকীয়ার কারণে।

জানা গেছে, গত বছরের নভেম্বর থেকে তারা এক ছাদের নিচে থাকছেন না। ঘটনার সত্যতা স্বীকার করেছেন মৌসুমী, তবে আপাতত এ নিয়ে বিস্তারিত কিছু বলার মানসিক অবস্থায় নেই।

এ বিষয়ে মৌসুমী হামিদ গণমাধ্যমকে বলেন, ‘আপনারা যা শুনেছেন, ঠিকই শুনেছেন। এ নিয়ে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় নেই আমি।’

শোবিজ মহলে রানার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে বেশ কয়েক মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল। নুসরাত তুবা নামে এক তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠতার খবরও সমানে আলোচনা হচ্ছিল। মূলত এসব বিষয় থেকেই সংসারে অশান্তি শুরু হয়। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রানা সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত নেন এবং ডিভোর্স লেটার পাঠান মৌসুমীকে।

মৌসুমী ও রানা ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে করেছিলেন। অনুষ্ঠানে তাদের শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *