নেতানিয়াহুর ৬ আঙুল ঘিরে বিতর্ক, নিহত নিয়ে নতুন গুঞ্জন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও জল্পনা তৈরি হয়েছে। ভিডিওটিতে তার হাতে ছয়টি আঙুল দেখা গেছে। এতে করে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বা সম্পাদিত হতে পারে দাবি উঠছে। ইরানের সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহতের দাবির পর এমন ভিডিও নিয়ে আরও জল্পনা কল্পনার তৈরি করেছে।

শনিবার (১৪ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু শুক্রবার তার এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ নিয়ে বক্তব্য দেন। ভিডিওটি প্রকাশের পর কিছু সামাজিকমাধ্যম ব্যবহারকারী দাবি করেন, নেতানিয়াহুর ডান হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে। এ নিয়ে বিভিন্ন পোস্টে মুহূর্তেই ভাইরায় হয়ে পড়েছে। অনেকে এটিকে ‘ক্লাসিক এআই ফিঙ্গার গ্লিচ’ বলে মন্তব্য করেন। কেউ কেউ এমনও দাবি করেন যে নেতানিয়াহু আর বেঁচে নেই।

এনডিটিভি জানিয়েছে, এক্সের এআই চ্যাটবট গ্রোক এসব দাবি খণ্ডন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নেতানিয়াহুর দুই হাতেই স্বাভাবিকভাবেই পাঁচটি করে আঙুল রয়েছে। ভিডিওর একটি স্থিরচিত্রে কোণ ও লাল বৃত্তের কারণে এমন অপটিক্যাল ইল্যুশন তৈরি হয়েছে, যার ফলে ছয় আঙুলের মতো মনে হচ্ছে।গ্রোক জানিয়েছে, ইরানি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে নেতানিয়াহুর মৃত্যুর যে গুজব ছড়িয়েছে তা বিভিন্ন সংবাদমাধ্যম ইতোমধ্যে ভুয়া বা অযাচাইকৃত তথ্য হিসেবে চিহ্নিত করেছে। এদিকে মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ক্যান্ডেস ওয়েন্সও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি এক্সে পোস্ট করে জানতে চান, ‘বিবি কোথায়?’ নেতানিয়াহুর মূলত এ ডাকনামে পরিচিত।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *