প্রকাশিত হয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকীর স্মৃতিচারণামূলক বই ‘আমার গেছে যে দিন’। বইটি অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী।
বইটির ফ্ল্যাপে লেখা রয়েছে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরে আলম সিদ্দিকী গত শতাব্দীর ষাটের দশকে তুখোড় ছাত্রনেতা ছিলেন।
১৯৬৬ সালে ৬ দফা আন্দোলনের মধ্য দিয়ে এ দেশের রাজনীতিতে একজন সুযোগ্য ও সাহসী ছাত্রনেতা হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। ১৯৭০ সালের নির্বাচনে তদানীন্তন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি হিসেবে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবেও তার ভূমিকা ছিল ব্যাপক। মুক্তিযুদ্ধকালে তিনি ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়েছিলেন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ও মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি আতাউল গণি ওসমানীর।
এই বইয়ে স্মৃতিচারণামূলক লেখার মাধ্যমে ধরা আছে নূরে আলম সিদ্দিকীর ছাত্রজীবন থেকে শুরু করে শেষজীবনের উল্লেখযোগ্য ঘটনাবলি— ষাটের দশক থেকে রাজনীতি, ৬ দফা আন্দোলন, সত্তরের নির্বাচন, একাত্তরের অসহযোগ আন্দোলন, মুক্তিযুদ্ধ, যুদ্ধোত্তর বাংলাদেশ, বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ড এবং পঁচাত্তর-পরবর্তী তার ভূমিকা ও ঘটনাবলির বয়ান।
যাবে। বাংলাদেশের ইতিহাসের এক অজানা অধ্যায়ের ঘটনাবলি জানতে এটি অবশ্যপাঠ্য একটি বই।
বইটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী মিস্ত্রী। শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে ৭০০ টাকা। জ্ঞানকোষ প্রকাশনীর ফেসবুক পেজ অথবা বিভিন্ন অনলাইন বুকশপ থেকে বিশেষ ছাড়ে পাওয়া যাবে বইটি।
বই: আমার গেছে যে দিন
লেখক: নূরে আলম সিদ্দিকী
বইয়ের ধরন: আত্মজীবনী (রাজনৈতিক ব্যক্তিত্ব)
পৃষ্ঠা: ৪০০
মুদ্রিত মূল্য: ৭০০
প্রকাশক: জ্ঞানকোষ প্রকাশনী