দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৮ মার্চ) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘মরহুমা দিলারা হাফিজ একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ছিলেন। তার মৃত্যুতে জাতি একজন সজ্জন শিক্ষাবিদকে হারাল।’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আগামীকাল রোববার সন্ধ্যায় মরহুমের মরদেহ দেশে নিয়ে আসা হবে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি মহাসচিব ও ডেপুটি স্পিকার শোকবার্তায় দিলারা হাফিজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, আগামী ৩০ মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদ দক্ষিণ প্লাজা ও বাদ জোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদের সামনে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী সামরিক বাহিনীর কবর স্থানে দাফন করা হবে বলে জানান বিএনপির মিডিয়া সেলের এই সদস্য।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *