দিনে ২০০ টাকা ভাতাসহ বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

বিনামূল্যে দেশের ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর। ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের পরিচালনায় প্রশিক্ষণটি ৩ মাস মেয়াদি ৬০০ ঘণ্টার হবে। এ প্রকল্পের আওতায় পঞ্চম ব্যাচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য নির্ধারিত ৮টি বিভাগের ৪৮টি জেলার কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের কাছ থেকে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে। 

৮ বিভাগের ৬৪ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন—

ঢাকা বিভাগ: ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর

ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা

চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর

রাজশাহী বিভাগ: রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ

খুলনা বিভাগ: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, নড়াইল

রংপুর বিভাগ: রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়

বরিশাল বিভাগ: বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলা 

সিলেট বিভাগ: হবিগঞ্জ ও মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়স: ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুব ও যুব নারী।

অগ্রাধিকার দেওয়া হবে—
১. প্রতি ব্যাচে ন্যূনতম ৩০ শতাংশ নারী প্রশিক্ষণার্থী নেওয়া হবে।

২. কম্পিউটারে জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৩. নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রয়োজনীয় যেসব কাগজ লাগবে:

১. জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ।

২. সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি।

৩. কমপক্ষে এইচএসসি বা সমমান পাসের সনদ।

সুযোগ-সুবিধা:

১. প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো ধরনের ফি দিতে হবে না।

২. প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন।

৩. সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতা পাবেন।

৪. প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হবে।

ভর্তির বিস্তারিত তথ্য:

১. অনলাইনে আবেদনের শেষ তারিখ: ৩ মার্চ ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

২. লিখিত পরীক্ষার তারিখ: ৬ মার্চ ২০২৬।

৩. লিখিত পরীক্ষার স্থান ও সময়: এসএমএসের মাধ্যমে জানানো হবে।

৪. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা: ৭ মার্চ ২০২৬।

৫. চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: ১০ মার্চ ২০২৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *