ঢাকায় নিহত যুবকের খণ্ডিত দেহাংশ উদ্ধারে সাভারে অভিযান

ঢাকার মতিঝিলে হত্যাকাণ্ডের শিকার যুবকের খণ্ডিত দেহ উদ্ধারে সাভারে তুরাগ নদে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মতিঝিল থানা পুলিশের তত্ত্বাবধানে আজ রোববার (১ মার্চ) সকাল থেকে সাভারের আমিনবাজার সালেহপুর ব্রিজের নিচে শুরু হয় এই অভিযান।

অভিযানের শুরুতেই দেহের নিচের খণ্ডিত অংশ উদ্ধার করেন ডুবুরিরা।

সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ডুবুরি দলের ইনচার্জ মো. আবুল খায়ের বলেন, ভোররাতে পুলিশের কল পাই। পরে সকালে সাভারের আমিনবাজার সালেহপুর ব্রিজের নিচে চার সদস্যের ডুবুরিদল উদ্ধার অভিযান শুরু করি। অভিযানের শুরুতে কোমরের একটি অংশ উদ্ধার করতে সক্ষম হই।

মতিঝিলের কবি জসীমউদ্দীন রোডের একটি ফ্লাটে খুন হয় মোহাম্মদ ওবায়দুল্লাহ নামে এক যুবক। এখন পর্যন্ত বিভিন্ন স্থান থেকে খুন হওয়া যুবকের বেশ কয়েকটি খণ্ডিত দেহ উদ্ধার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *