জাপানি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাবিতে আন্তর্জাতিক সেমিনার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট (সিটিআই) জাপানের রিতমুমেইকান বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) ব্যবসায় শিক্ষা অনুষদে রিজিওনাল ইনপুট-আউটপুট অ্যানালাইসিস বিষয়ে দ্বিতীয় আন্তর্জাতিক সেমিনার আয়োজন করা হয়। দিনব্যাপী এ আযোজনে বাংলাদেশ ও জাপান থেকে আগত শিক্ষক, গবেষক, নীতিনির্ধারক এবং মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিতমুমেইকান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজুও ইনাবা, অধ্যাপক তাকাহিকো হাসিমোতো, অধ্যাপক শুজি মাতসুনো, অধ্যাপক তোশিআকি ইয়ামাই, ঝু নিংশিন, ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ইশিরো ভাকু এবং জাইকা বাংলাদেশ-এর চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুটি তোমোহিদে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম। পুরো আয়োজনের সমন্বয়ক ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ শরিয়ত উল্লাহ এবং স্বাগত বক্তব্য দেন সিটিআই-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম।

বক্তারা আঞ্চলিক ও বৈশ্বিক ইনপুট-আউটপুট বিশ্লেষণের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরে বাণিজ্য বহুমুখীকরণ, ভ্যালু-অ্যাডেড ট্রেড এবং শিল্পাঞ্চলের টেকসই অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন।

তিনটি পৃথক অধিবেশনে মোট সাতটি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়। উপস্থাপক হিসেবে ছিলেন রহমান মোহাম্মদ সায়েদুর, নিংশিন ঝু, অধ্যাপক শুজি মাতসুনো, মোহাম্মদ রনি এবং মো. আবদুর রহমানসহ অন্যান্য গবেষকরা। তাঁদের গবেষণায় আন্তর্জাতিক বাণিজ্য, আঞ্চলিক অর্থনীতি, ভ্যালু-আঅ্যাডেড বিশ্লেষণ ও নীতিনির্ধারণে তথ্যভিত্তিক গবেষণার বিষয় উঠে আসে।

দিনব্যাপী এ সেমিনার বাংলাদেশ-জাপান একাডেমিক সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যাশা এবং তথ্যনির্ভর নীতিনির্ধারণে যৌথ গবেষণার পরিসর বিস্তারের অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *