জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ এপ্রিল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে প্রায় সাড়ে ৪ লাখ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, যেসব পরীক্ষার্থীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়েছে, তাদের আগামী ১১ এপ্রিল থেকে ২৪ এপ্রিলের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করতে হবে। ওয়েবসাইটের ‘Applicant Login (Honours Login)’ অপশনে গিয়ে অ্যাপ্লিকেশন আইডি ও পিন ব্যবহার করে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

পরীক্ষার্থীদের সুবিধার্থে ভর্তি পরীক্ষার অন্তত তিনদিন আগে নিজ নিজ কেন্দ্রের আসন বিন্যাস জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *