গোলাপকে যে নামেই ডাকা হয় সুগন্ধ থাকবেই : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, গোলাপকে যে নামেই ডাকা হয় সুগন্ধ থাকবে। আজ বুধবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় সংসদ অধিবেশন চলা অবস্থায় তিনি এ মন্তব্য করেন।

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি প্রশ্নোত্তর পর্বে বলেন, ‘একটি কারেকশন, এখানে আমার নাম শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। উদ্দীনে ‘ী’ কার হবে’। 

তখন স্পিকার হাফিজ উদ্দিন বলেন, হোয়াট ইজ ইন এ নেম, গোলাপকে যে নামেই ডাকা হয় সুগন্ধ তো থাকবেই।

স্পিকার আরও বলেন, আপনি যে বানান বিভ্রাটের কথা বলেছেন। কেবিনেট ডিভিশন থেকে ‘ ি’ কার দিয়ে আপনার নামের তালিকা এখানে পাঠানো হয়েছে। আমি সংসদ সচিবালয়কে নির্দেশ দিয়েছি তিনি যেভাবে চেয়েছেন তার নাম যেন সেভাবে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *